বিধিনিষেধকে স্বাগত জানালেও নিম্নআয়ের শ্রমজীবীদের অর্থ ও খাদ্য সহায়তার দাবি
- আপডেট সময় : ০৭:৩৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সারাদেশে কঠোর বিধিনিষেধের ঘোষণা আসার পর ঢাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকার ঘোষিত সোমবার থেকে কঠোর বিধিনিষেধকে স্বাগত জানালেও নিম্নআয়ের শ্রমজীবীরা অর্থ ও খাদ্য সহায়তার দাবি জানিয়েছেন।
ভয়াবহ করোনার উচ্চ সংক্রমণ রূখতে জাতীয় টেকনিক্যাল কমিটির সুপারিশের পর গেল রাতে আবারো কঠোর বিধিনিষেধের ঘোষণা দেয় সরকার।
টানা বিধিনিষেধের মাঝে আবারো কঠোর লকডাউনের ঘোষণায় ঢাকা ছাড়তে শুরু করেছে কর্মজীবী ও সাধারণ মানুষ।
রাজধানীর টঙ্গি আবদুল্লাহপুর ব্রিজ এটি। উত্তরবঙ্গের জেলার বাসিন্দারা নিজ গন্তব্যে যান এ রুট দিয়ে।
গণপরিবহনে ভোগান্তি ও অধিক ভাড়া নিয়ে নিজেদের ক্ষোভ কথা জানান ভুক্তভোগীরা।
সংক্রমণ এড়াতে কঠোর লকডাউনকে কেউ কেউ সাধুবাদ জানালেও সরকারের ব্যবস্থাপনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সাধারণ মানুষে মধ্যে।
নিম্ন আয়ের মানুষদের ভোগান্তি একটু বেশী। এ নিয়ে রয়েছে নানা ক্ষোভ।
ঢাকার প্রবেশ পয়েন্ট গুলোতে যান চলাচল নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে পুলিশ।






















