বিদেশে বৃদ্ধি পাওয়ায় দেশে ভোজ্য তেলের দাম কমানো সম্ভব নয় : বাণিজ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
বিদেশে বৃদ্ধি পাওয়ায় দেশে ভোজ্য তেলের দাম কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে, অন্যান্য নিত্যপন্যের দাম কমানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। বিকেলে রংপুরে এক অনুষ্ঠানে এ সব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
বিকেলে নগরীর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে জাতীয় উন্নয়নে অঙ্গীকারে শিক্ষা, শোভন কর্মসংস্থান, ‘সংলাপ রংপুর’ শীর্ষক সংলাপ করে সেন্টার ফর পলিসি ডায়লগ ও সুজন। এসময় তিনি আরো বলেন, অন্যান্য নিত্যপন্যের দাম কমানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক… সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, সিপিডির গবেষক মোয়াজ্জেম হোসেন, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





















