বিএনপি যদি আবারও ধ্বংসাত্মক পথ বেছে নেয়, তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি কাদেরের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
আন্দোলনের নামে বিএনপি যদি আবারও ধ্বংসাত্মক পথ বেছে নেয়, তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, শিগগিরই বিএনপিকে শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখা যাবে বলে মির্জা ফখরুলের ঘোষণা দলটির শক্তিহীনতা, অক্ষমতা ও দীনতার নির্মম বহিঃপ্রকাশ। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী বিরোধী দলের শক্তিমত্তা প্রতিষ্ঠিত করার স্থান জাতীয় সংসদ। কোন রাজনৈতিক সংগঠন শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সংসদে প্রয়োজনীয় সংখ্যক আসন প্রাপ্তি আগে নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।























