০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

বিএনপি নয়াপল্টন অফিসে বসে প্রতিদিনই সরকারের বিদায় ঘণ্টা বাজাচ্ছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৯:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • / ১৬৩৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নয়াপল্টন অফিসে বসে প্রতিদিনই সরকারের বিদায় ঘণ্টা বাজাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে পঞ্চগড় সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে পঞ্চগড় সফরে যান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের ৭৫ ভাগের বেশি মানুষ করোনার টিকার আওতায় এসেছে। এ কারণে দেশে করোনা সংক্রমণের হারের পাশাপাশি করোনায় মৃত্যু হারও অনেক কমে এসেছে।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উপলক্ষে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। করোনা মোকাবেলায় ত্রিশ হাজার চিকিৎসক নার্স নিয়োগ দেয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় মৃত্যুর হার শূন্যে নেমে এসেছে। দেশে একটি বড় আধুনিক ডেন্টাল ইন্সটিটিউট স্থাপন করার বিষয়ে আস্বস্থ করেন তিনি। এছাড়া প্রতি উপজেলা হাসপাতালে ডেন্টাল বিভাগে একজনের জায়গায় আরো বেশি লোকবল নিয়োগ দেয়ার কথা জানান জাহিদ মালেক।

শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রাম-গঞ্জে উৎপন্ন বর্জ্যকেও একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে সরকার কাজ করছে জানিয়ে এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বর্জ্য সব দেশের জন্যই একটি চ্যালেঞ্জ। বর্জ্যকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনায় আনতে স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে কাজ চলছে। ইতোমধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন, গাজীপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া চলছে।

দুপুরে ঢাকার সিরডাপ মিলতায়নে আয়োজিত ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা’ বিষয়ক সভায় এ কথা বলেন তিনি। এসময় মন্ত্রী বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদিন প্রায় তিন হাজার টন, চট্টগ্রামে দুই হাজার পাঁচশো টন, গাজীপুর দুই হাজার টন এবং নারায়ণগঞ্জে প্রচুর বর্জ্য উৎপন্ন হচ্ছে। সেইসব বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে। এতে করে বর্জ্য ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি নয়াপল্টন অফিসে বসে প্রতিদিনই সরকারের বিদায় ঘণ্টা বাজাচ্ছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেট সময় : ০৯:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২