বিএনপি-জামায়াত সব সসয় সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে : বাহাউদ্দিন নাছিম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭২১ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াত সব সসয় সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, তারা চায় না দেশে চলমান উন্নয়ন অব্যাহত থাকুক।
দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে বরিশাল বিভাগের সাংগঠনিক নেতাদের সাথে সভা শেষে এ কথা বলেন তিনি। ওই বিভাগের সাংগঠনিক প্রধান আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বাহাউদ্দিন নাছিম বলেন, রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি থেকে সুপারিশ করা নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ ও দেশের মানুষ স্বাগত জানাবে। সার্চ কমিটির ১০ জনের সবাই আওয়ামী লীগের লোক, বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, মির্জা ফখরুলরা সময় নেতিবাচক কথা বলেন এবং এটা উনার বরাবরের অভ্যাস।





















