বিএনপি জনগণের জন্য নয়, নিজেদের পকেট ভারি করতেই ক্ষমতায় যেতে চায় : পরশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৮২ বার পড়া হয়েছে
বিএনপি জনগণের জন্য নয়, নিজেদের পকেট ভারি করতেই ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সকালে রাজধানীর লালবাগে মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বিএনপি রাজনীতিকে ব্যক্তিস্বার্থ উল্লেখ করে যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি সবসময়ই অসহায় ও সাধারণ মানুষের জন্য। দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগ প্রস্তুত রয়েছে জানিয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান শেখ ফজলে শামস পরশ।





















