বিএনপি ওটিটি প্লাটফর্মকে রাজনীতির ইস্যু বানানোর চেষ্টা করছে : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
বিএনপি ওটিটি প্লাটফর্মকে নিয়েও রাজনীতির ইস্যু বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সব কিছুতে রাজনীতি নিয়ে আসাটা কখনো সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।
দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ে এক মতবিনিময়ের পর এসব কথা বলেন ড. হাছান মাহমুদ। বিভিন্ন সংগঠনের দাবির প্রেক্ষিতে ওটিটির নীতিমালার উদ্যেগ নেয়া হয়েছিলো জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করেই খসড়া তৈরি করা হয়েছে। আরও মতামত নেয়ার পরই এটি চূড়ান্ত হবে বলে জানান তিনি। তথ্যমন্ত্রী জানান, এই প্লাটফর্মের মাধ্যমে বিকশিত হবে দেশের সৃজনশীল বিনোদন মাধ্যম।





















