বিএনপি আর ষড়যন্ত্রের সুযোগ পাবে না : আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৬৬২ বার পড়া হয়েছে
বিএনপি আর ষড়যন্ত্র করার সুযোগ পাবে না, জনগণ টোকায় টোকায় তার জবাব দেবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
দুপুরে নিজ নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি আলী কলেজ মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক ভালো আছে। এটা পাকিস্তান প্রেমিক-প্রেমিকাদের পছন্দ হচ্ছে না। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের জনগণের মর্যাদা বেড়েছে সারাবিশ্বে।দেশ উন্নয়নের স্বপ্ন দেখেছে বলেও জানান আনিসুল হক। কসবা পৌর আওয়ামী লীগ সভাপতি শফিউল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কসবা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।























