বিএনপি আমলে নিউমার্কেট এলাকা প্রতিদিনই রণক্ষেত্র হতো : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
বিএনপি’র শাসনামলে নিউ মার্কেট ও ঢাকা কলেজ এলাকায় প্রতিদিনই রণক্ষেত্র হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংঘর্ষের সময় সাংবাদিকদের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করে কৃষকলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় তিনি জানান, নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলমান সমস্যা সমাধানে ব্যবস্থা নিচ্ছে সরকার। বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনাও করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে বঙ্গবন্ধুর পরিবারের সুনাম নষ্টের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।
সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দেখা করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পরে, সম্মেলন কক্ষে বিএনপির আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী।
নিউ মার্কেটে সংঘর্ষের সময় সাংবাদিকদের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান, তথ্যমন্ত্রী।























