বিএনপির দুদক মহড়া নিজেদের দুর্নীতি ও ব্যর্থতা আড়ালের অপচেষ্টা: ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৬৬০ বার পড়া হয়েছে
বিএনপি নেতারা দুর্নীতি দমন কমিশনে গিয়ে যে মহড়া দিয়েছেন তা নিজেদের দুর্নীতি ও ব্যর্থতা আড়ালের অপচেষ্টা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আন্দোলন আর অভ্যুত্থানের রঙিন খোয়াব ভেঙ্গে যাওয়ায় জনগণের নজর এখন ভিন্ন দিকে নিতে চায় বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন সরকারের বিরোধিতার নামে রাষ্ট্রবিরোধী কাজে উস্কানির জন্য দুর্নীতিলব্ধ অর্থ বিনিয়োগ করা হচ্ছে। এসময় বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।























