বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে; তাদেরকে জয়যুক্ত করে দেওয়ার গ্যারান্টি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬২৭ বার পড়া হয়েছে
বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে , তাদেরকে জয়যুক্ত করে দেওয়ার গ্যারান্টি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে বার বার নির্বাচনের কফিনে গণতন্ত্রের লাশ উপহার দিয়েছে।
সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিং এ তিনি আরো বলেন,
বিএনপি অহেতুক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে। তাদের কর্মসূচি মানেই সন্ত্রাস ও সহিংসতা। জনমানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে বিএনপি আবার সহিংস হয়ে ওঠার অপচেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত হলে তা কঠোর হাতে দমন করা হবে। নির্বাচনের আগে বিএনপির উদ্যোগে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতা ভাগাভাগির ফ্রন্ট উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পারস্পরিক অবিশ্বাস ও আস্থাহীনতায় সে ফ্রন্ট ব্যর্থ্য হয়েছিল।
























