বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ভারতকে ছাড়িয়ে গেছে: তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ভারতকে ছাড়িয়ে গেছে। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা খুশি নন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, দেশের উন্নতি দেখলে গাত্রদাহ শুরু হয় মির্জা ফখরুলের। দেশের উন্নতি সহ্য করতে পারে না বলে প্রতিনিয়তই মিথ্যা বলে সরকারের উন্নয়নকে অস্বীকার করছে বিএনপি। বিকেলে ঢাকার আগারগাঁয় মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতার নেতৃত্বে পাওয়া স্বাধীনতা বিশ্বের ইতিহাসে মুক্তিকামী মানুষের জন্য উদাহরণ হয়ে থাকবে। অনুষ্ঠানে তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি এবং মাদকাসক্তি থেকে তরুণদের বিরত রাখতে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন। আর তাই বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মাদকমুক্ত দেশ গড়ায় কাজ করছে।





















