বর্তমান সরকার ফ্যাসিবাদ কায়েম করেছে : জোনায়েদ সাকী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬০ বার পড়া হয়েছে
ভোটারবিহীন জবর-দখলকারী ফ্যাসিবাদী সরকার তার সমস্ত রাজনৈতিক দুর্বলতা নিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বলে অভিযোগ করছেন গণসংহতি আন্দোলনরে প্রধান সমন্বয়কারী জোনায়দে সাকী।
দলের কেন্দ্রীয় র্কাযালয়ে রাজনতৈকি সঙ্কট উত্তরণে রূপরেখা ও করণীয় এবং বৃহত্তর ঐক্য প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলনে তিনি। বর্তমান সরকার ফ্যাসিবাদ কায়েম করেছে। এর উপর দেশের সাংবিধানিক ও আইনি কাঠামো দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেন সাকি। তিনি বলেন, গুম, খুন, অপহরণ, নির্যাতন, হয়রানি, জেল-জুলুমের মাধ্যমে বিরোধীদের দমন করা হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের দোহাই দিয়ে অপরিকল্পিত নগরায়ন ও উন্নয়নের নামে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে লাগামহীনভাবে। রাজনৈতিক সঙ্কট উত্তরণে পদত্যাগ করে অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি।





















