বর্তমান সরকারের আমলে প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে : রুহুল কবির রিজভী
- আপডেট সময় : ০৭:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের আমলে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক ও নানা পেশার প্রায় দেড় হাজার মানুষকে গুম এবং সবমিলিয়ে ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে বলে দাবী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
‘বিএনপি নেতারা রাষ্ট্রদ্রোহি কাজ করছে’ তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘নিজেদের পাহাড়সম অপকর্মের দিকে না তাকিয়ে অনর্গল মিথ্যার বেসাতি করে যাচ্ছেন তথ্যমন্ত্রী।
দুপুরে পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এসময় সরকারের সময় শেষ হয়েছে দাবী করে রিজভী আহমেদ বলেন, বিদায়ের শেষ সময়ে এসে আওয়ামী লীগ খুনোখুনিতে মেতে উঠেছে। পেশীশক্তি আর জিহ্বার জোর দিয়ে জনগণকে আর পরাধীন রাখা যাবে না বলে সরকারকে হুঁশিয়ার করেন তিনি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যার ঘটনায় জরুরী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যার প্রতিবাদে আগামী ৫ ফেব্রুয়ারি সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে সংবাদ সম্মেলন থেকে।





















