০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:১৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
  • / ১৭১০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, রেলি, কেক কাটা, শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালিত হয়। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালনের এসব কর্মসূচি নেয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে ২১বার তোপধ্বনির মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিনের কর্মসুচি শুরু হয়। একই জায়গায় তাঁর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিএমপি কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা।

রাজশাহীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এদিকে, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি-আইএইচটি।

রংপুরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। বঙ্গবন্ধুর জীবনের উপর আলোকচিত্র প্রর্দশনী, ১০১ শিশু শিল্পীর অংশগ্রহণে জাতীয় সংগীত, আলোচনা সভা ও পুরস্কার বিতরনীসহ নানা কর্মসূচি পালন করে জেলা প্রশাসন।

নেত্রকোনায় শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। পরে, শ্রদ্ধা জানান সব স্তরের মানুষ।

জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে সিলেটে। এছাড়াও, বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটি পালন করে।

প্রশাসনের উদ্যোগে খুলনা বেতার কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

ফেনীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে, প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও অংশ নেয়।

শেরপুরে জেলা প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।

‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন’ এ বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাঁকজমকপূর্ণ আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

দিনাজপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। পরে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যরা।

ঝিনাইদহে দিবসটি উপলক্ষে শহরের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে রেলি নিয়ে জড়ো হয় সরকারি,-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংগঠন।

ঢাকার ধামরাইয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। পরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, বেনাপোল, মাগুরা, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, নরসিংদী, গাইবান্ধা, নোয়াখালী, কুড়িগ্রাম ও নড়াইলে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

আপডেট সময় : ০৮:১৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১