বঙ্গবন্ধু স্বপ্নের দারিদ্র মুক্ত দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু স্বপ্নের দারিদ্র মুক্ত দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী—–জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচায্য।
সকালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় “পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচনে কেন্দ্র সম্ভাবনা ও করনীয়” শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে অর্ধ লক্ষাধিক দরিদ্র গৃহহীনদের ঘর বিতরণ করে তাদের মাথা গোঁজার ঠাঁই দিয়ে বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে বলেও ব্যক্ত করেন তিনি। কোটালীপাড়া বাপার্ড-এর একাডেমিক ভবনের হলরুমে সংস্থার মহাপরিচালক শেখ মোহাম্মদ নিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল আহসানসহ অনেকেই।






















