বঙ্গবন্ধু’র ১০২তম জন্মবার্ষিকীতে ধানমন্ডি-টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
নানা কর্মসূচিতে দেশজুড়ে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু’র ১০২তম জন্মবার্ষিকী। ভোর থেকেই ধানমন্ডির ৩২ নম্বরের সামনে জড়ো হন আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
দিনের শুরুতে সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় সালাম গার্ড অব অনার প্রদান করে। পরে বঙ্গবন্ধু ও পরিবারের জন্য দোয়া মোনাজাত করা হয়। দিনটি রাষ্ট্রীয়ভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার কোনো ষড়যন্ত্র সফল হবে না।





















