বগুড়ায় ভেজাল মদ বিক্রি মামলার প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬১৪ বার পড়া হয়েছে
বগুড়ায় ভেজাল মদ বিক্রি মামলার প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
রোববার রাতে শহরের পুরান বগুড়ায় এক বিয়ের অনুষ্ঠানে স্থানীয় খান হোমিও হল থেকে কেনা মদপানে বিষক্রিয়ায় এক পরিবারের তিন সদস্যের মৃত্যু ঘটে। পরে শহরের কাটনারপাড়া, ফুলবাড়ি, শীববাটি, ভবেরন হাটের পারুল হোমিও হল ও পুনম হোমিও ল্যাবরেটরি থেকে কেনা মদপানে মারা যান ৫ জন।সবশেষ মঙ্গলবার রাতে জেলার শাজাহানপুর উপজেলায় আরো দু’জনের মৃত্যু হয়। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন।
























