বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৩ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ১৮১৭ বার পড়া হয়েছে
বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাইভেটকারটি এরুলিয়া বাজার হয়ে নওগার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই দুজন মারা যায়।
আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান আরও একজন। পুলিশ জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ফাইন হোসেন রয়েছেন। নিহত বাকি ২ জনও মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য।



























