ফ্রেঞ্চ লিগে জয় পেয়েছে পিএসজি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
ফ্রেঞ্চ লিগে জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। মেসিবিহীন ম্যাচে আশরাফ হাকিমির জোড়া গোলে ২-১ গোলে মেতজকে হারিয়েছে প্যারিসিয়ানরা। চোটের কারণে এ ম্যাচে খেলেননি লিওনেল মেসি।
নেইমার-ইকার্দি-এমবাপ্পেদের নিয়ে একাদশ সাজান পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। প্রতিপক্ষের মাঠে শুরুতেই লিড নেয় পিএসজি, ম্যাচের ৫ মিনিটে স্কোরশিটে নাম তোলেন মরক্কোর রাইটব্যাক আশরাফ হাকিমি। যদিও প্রথমার্ধেই সমতায় ফিরে মেতজ। ৩৯ মিনিটে কুয়াতে সমতায় ফেরান দলকে। এরপর আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। তবে, প্যারিসিয়ানদের সাথে পেরে ওঠেনি স্বাগতিকরা। অতিরিক্ত সময়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে ৭ ম্যাচে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে প্যারিসিয়ানরা। এক ম্যাচ কম খেলা অলিম্পিক মার্শেই আছে তালিকার দুইয়ে ১৪ পয়েন্ট নিয়ে।





















