ফুলবাড়ীতে স্থায়ীভাবে ব্রীজ নির্মাণ না হওয়ায় চরম জনদুর্ভোগে লাখখানেক এলাকাবাসী
- আপডেট সময় : ০১:৫৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৬৪২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭টি বাঁশের সাঁকোর উপর স্থায়ীভাবে ব্রীজ নির্মাণ না হওয়ায় চরম জনদুর্ভোগে লাখখানেক এলাকাবাসী। প্রতিবছর স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করে বাঁশের সাঁকো তৈরী করেই চলছে পারাপার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাবে হতাশ তারা।
কুড়িগ্রামে ভারত সীমান্তবর্তী একটি নদী বারোমাসিয়া। যা বাংলাদেশে ঢুকে মিশে গেছে কুড়িগ্রামের ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের গোড়পমন্ডলের ধরলা নদীতে। নদীর উপর নির্মিত দুটি বাঁশের সাঁকোই এবারের বন্যায় ভেঙে গেছে। ১২০ ফুট দৈর্ঘ্যের সেতু দিয়েই ঝুঁকির মধ্যে পারাপার করছে মানুষ। বন্যার প্রবল স্রোতে সাঁকোর মাঝখান ভেঙ্গে দেবে গেলেও দেখার কেউ নেই।
তবে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। হালকা যানবাহন নিয়েই অনেক কষ্টে পার হতে হয় সাঁকোটিতে। বর্ষাকালে আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা। জনদুর্ভোগ কমাতে জরাজীর্ণ সেতু দুটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে, জানালেন প্রশাসনিক কর্মকর্তা। এলাকায় বসবাসকারী মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে পাকা ব্রিজ নির্মাণের ব্যবস্থা নেবে সরকার এমটাই দাবী স্থানীয়দের।













