ফুটবল কিংবদন্তী পাওলো রসি’র বিদায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
আরও এক ফুটবল কিংবদন্তীর বিদায়। দিয়েগো ম্যারাডোনার পর এবার চলে গেলেন ইতালির ‘৮২ বিশ্বকাপজয়ী ফুটবলার পাওলো রসি। ৬৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন সাবেক এই ফরোয়ার্ড।
ইতালিয়ান টেলিভিশন- রাই, তার মৃত্যুর খবর দিয়ে বলেছে, চ্যানেলটির ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করছিলেন রসি। ১৯৮২ স্পেন বিশ্বকাপে ইতালির বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন এই ফুটবল কিংবদন্তী। সেই বিশ্বকাপে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতেছিলেন। একই বছর ব্যালন ডি’ অরও জিতেছিলেন রসি। জুভেন্টাস ও এসি মিলানের হয়ে খেলেছেন ক্লাব ক্যারিয়ারে। তবে আলোচিত তার চার বছরের জুভেন্টাস অধ্যায়। কেননা ওই সময়ে দুই সিরি-আ, ইউরোপিয়ান কাপ ও কোপা ইতালিয়া জিতেছিলো তুরিনের দলটি। ক্লাব দলের হয়ে ১৩৪ আর জাতীয় দলের হয়ে ২০ গোল করেছেন পাওলো রসি। এই কিংবদন্তী ফুটবলারের মৃত্যুতে শোক নেমেছে পুরো ইতালি জুড়ে।
























