প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালে সহযোগিতার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী করোনাকালে সাংবাদিকদের সহযোগিতার অংশ হিসেবে ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে অনুদানের এই অর্থ প্রদান করেছেন। এর আগে ২০১৮ সালেও ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ২০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী।























