প্রথম কর্মদিবসে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন ও দুর্নীতি দমনের অঙ্গীকার
- আপডেট সময় : ০৭:৫৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৯০ বার পড়া হয়েছে
অতিতের গ্লাণী মুছে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে নতুন সরকার, এমন প্রত্যাশা জনসাধারণের। প্রায় দীর্ঘ দুই দশক পর ক্ষমতা গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করার পর জনমনে এমন প্রত্যাশা সৃষ্টি হয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ায় সকল শ্রেনীপেশার মানুষের মাঝে বেড়েছে সুশাসন পাওয়ার স্বপ্ন।
বিএনপি সরকারের নতুন মন্ত্রিপরিষদ শপথ গ্রহনের পর থেকেই সাধারণ মানুষ দেখতে শুরু করেছে নতুন স্বপ্ন। কেউ চাইছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কারো চাওয়া শিক্ষাঙ্গনে শান্ত পরিবেশ। আবার কেউ চাইছেন সুশাসনের নিশ্চয়তা।
বেশিরভাগ মানুষই নিত্য পণ্যের দাম চান হাতের মুঠোয়। সিন্ডিকেট ভাঙতে বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি চান তারা।
শিক্ষার্থীদের দাবি ক্যাম্পাসে নিরাপদ ও সহনশীল পরিবেশ। তাদের চাওয়া… সরকার শিক্ষা খাতে সংস্কার, অবকাঠামো উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিত করবে।
দীর্ঘ সময় পর বিএনপি সরকার গঠন করায়, জনগণের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি। নতুন প্রধানমন্ত্রী যদি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ শাসনব্যবস্থা নিশ্চিত করতে পারেন, তাহলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবেই।


















