প্রথমবারের মতো পিএসএলের শিরোপা জিতলো মুলতান সুলতানস
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
প্রথমবারের মতো পিএসএলের শিরোপা জিতলো মুলতান সুলতানস। ফাইনালে পেশওয়ার জালমিকে ৪৭ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা উৎসব করলো রিজওয়ানের দল।
আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ান শুভ সূচনা দেন দলকে।উদ্বোধনী জুটিতে ৬৮ রান তোলেন এ দুই ব্যাটসম্যান। তবে দলের বড় স্কোর নিশ্চিত করেন শোয়েব মাকসুদ ও রাইলি রুশো। ২১ বলে রুশো ফিফটি করে ফিরলেও শোয়েবের অপরাজিত থাকেন ৬৫ রানে। তাতে ৪ উইকেটে ২০৬ রানের বড় পুঁজি পায় মুলতান। জবাব দিতে নেমে সোহেল তানভির, ইমরান তাহিরদের বোলিং তোপে খুব একটা সুবিধা করতে পারেনি পেশওয়ার। শোয়েব মালিকের ৪৮ রানের পরও ৯ উইকেটে ১৫৯ রানে থামে তাদের ইনিংস। কামরান আকমলের অবদান ৩৬ রান। ইমরান তাহির নেন ৩ উইকেট।






















