প্রতিদিনের মতো আজও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঢাকামুখী যাত্রীদের চাপ দেখা গেছে
- আপডেট সময় : ০৭:২০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
প্রতিদিনের মতো আজও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঢাকামুখী যাত্রীদের চাপ দেখা গেছে। ছুটিশেষে ঈদের পরদিন থেকেই যাত্রীরা কর্মস্থলে ফেরা শুরু করেছেন।
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১টি জেলার প্রবেশ পথ এ নৌরুটে গত কয়েক দিনের চেয়ে আজ যাত্রীর সংখ্যা বেড়েছে। সকাল থেকে ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার চলছে। নৌপথ স্বাভাবিক থাকায় নির্বিঘ্নে নদী পার হতে পারলেও যানবাহন না থাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পূনরায় দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।
এদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশ পথ শিমুলিয়া বাংলাবাজার নৌপথের উভয় পাশে যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে। পাশাপাশি রাজধানী থেকেও যাত্রীদের দক্ষিনাঞ্চল যেতে দেখা গেছে। শুক্রবার ভোর থেকে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি গুলোতে যানবাহনের চেয়ে যাত্রীদের উপস্থিতি বেশী দেখা গেছে। ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার অব্যাহত রেখেছে বিআইডব্লিউটিসি।



















