প্রচণ্ড গরমে গোপালগঞ্জে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ
- আপডেট সময় : ০৯:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
প্রচণ্ড গরমে গোপালগঞ্জে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হওয়ায়, বেড সঙ্কটে হাসপাতালের বারান্দা ও খোলা আকাশের নিচে চিকিৎসা দেয়া হচ্ছে। দেখা দিয়েছে স্যালাইন ও ওষুধ সংকট। তবে, ডায়রিয়ার প্রকোপের জন্য পৌরসভার লবনাক্ত পানি সরবরাহকে দায়ি করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রতিবছর এপ্রিল-মে মাসে প্রচন্ড গরমের পাশাপশি লবনাক্ত পানির কারণে গোপালগঞ্জে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। প্রতিদিনই শিশু-নারীসহ অন্তত ৪০/৫০ জন আক্রান্ত হয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসছে।
ডায়রিয়া ওয়ার্ডে মাত্র ১৩টি বেড থাকায়, এর তিন-চার গুণ রোগী বারান্দা, মেঝে ও খোলা আকাশের নীচে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে স্যালাইন ও ওষুধ সংকট থাকায়, বাইরে থেকে তা কিনতে হচ্ছে রোগীর স্বজনদের।
গত দু’সপ্তাহে চার শতাধিক রোগী চিকিৎসা নিয়েছে বলে জানায়, সংশ্লিষ্টরা।
ডায়রিয়া বিস্তারের জন্য পৌরসভার লবনাক্ত পানি সরবরাহকে দায়ি করে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে বেড বাড়ানো ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।



















