পেঁয়াজের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে
- আপডেট সময় : ১০:২০:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
পেঁয়াজের বাম্পার ফলন, কিন্তু নেই কৃষকের মুখে হাসি। গত কয়েক বছরের মধ্যে এবার সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। বগুড়ার বাজারে প্রতিকেজি মুড়িকাটা পেঁয়াজ সর্বনিম্ন ৭ থেকে ৮ টাকায়। এতে লোকসানে পড়েছেন কৃষকরা।
বগুড়ার হাট-বাজারে এখন পেঁয়াজের স্তূপ। ক্রেতাও কম, অপেক্ষা যেন শেষ হচ্ছে না বিক্রেতাদের। গেল কয়েক বছর পেঁয়াজ নিয়ে তুলকালাম হলেও এবার ভিন্ন। এবার রেকর্ড পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে, তার ওপর বৃষ্টি। এ কারণেই পড়ে গেছে বাজার। মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৭ টাকায় আর হালি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।
কৃষি বিভাগের তথ্য মতে, রাজশাহী অঞ্চলে উৎপাদন হয়েছে ৭ লাখ ২০ হাজার টনেরও বেশি।রেকর্ড উৎপাদনের সুখবর এবার কৃষকের জন্য
দু:সংবাদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিকেজিতে উৎপাদন খরচ ৩০ টাকার উপরে।
তবে নতুন পেঁয়াজ উঠলে দাম বাড়তে পারে বলে জানান এই ব্যবসায়ী।
কৃষকের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের।











