পাহাড়ে শুরু হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈসাবি উৎসব
- আপডেট সময় : ০৪:২৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
পাহাড়ে শুরু হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাংলা বর্ষবরণ ও বিদায়ে বৈসাবি উৎসব। আনন্দে মেতে উঠেছে পুরো পার্বত্য চট্টগ্রাম। রাঙামাটির প্রত্যন্ত এলাকায় চলছে বৈসাবির নানা আয়োজন। শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে চলছে পাঁচ দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলা বর্ষ বরণ ও বিদায় উৎসবকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা বিজু, বিষু, বৈসুক, সাংগ্রাই, বিহুসহ ভিন-ন ভিন্ন নামে পালন করে থাকে। এটি তাদের প্রধান সামাজিক উৎসব। এ আয়োজনকে ঘিরে পার্বত্য চট্টগ্রাম জুরে চলছে নানা আয়োজন। পাহাড়ের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে বৈসাবী আমেজ।
রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে চলছে ৫ দিনের বৈসাবী মেলা। দিনে-দিনে এ উৎসব হয়ে উঠেছে সার্বজনীন।
ঐতিহ্যবাহী এ উৎসবের মাধ্যমে দুর হবে সমতল আর পাহাড়ের বৈষম্য বললেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।
আগামী ১২ মার্চ ত্রিপুরা সম্প্রদায়ের ফুল ভসানোর মধ্য দিয়ে শুরু বৈসাবী উৎসবের মূল আনুষ্ঠানিকতা।



























