পাহাড়ে ওঠার মিশনে দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ক্যান্ডি টেস্টে রান পাহাড়ে ওঠার মিশন দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ৩৬৪ রান।
শান্ত ও মুমিনুল হকের ব্যাটে দ্বিতীয় দিনেও উজ্জ্বল বাংলাদেশ। শান্ত’র পর ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পেয়েছেন মমিনুল হক। এর আগে, নাজমুল শান্ত’র সেঞ্চুরিতে ক্যান্ডি টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নেয় সফরকারীরা। ২ উইকেটে ৩০২ রান নিয়ে দিন করে বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম শতকে শান্ত অপরাজিত ছিলেন ১২৬ রানে। সঙ্গে ৬৪ রানে অপরাজিত মমিনুল হক। ব্যাটিংয়ে উজ্জ্বল ছিলেন তামিম ইকবালও। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে আউট হন ৯০ রানে। দুটি উইকেটই নিয়েছেন লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো।




















