পদ্মাসেতু নির্মাণের মাধ্যমে মিথ্যা অপবাদের জবাব দিয়েছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৬৯২ বার পড়া হয়েছে
নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মিত হওয়ায় মিথ্যা অপবাদের জবাব দিয়েছে বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শরীতপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির মিথ্যা অভিযোগে বিশ্বব্যাংক অর্থায়ন করেনি। সেই সেতু আজ দৃশ্যমান। শিগগিরি শুরু হবে যান চলাচল। এদিকে, ৬ষ্ঠ প্লাস্টিকন আন্তর্জাতিক সম্মেলনে যোগদিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আগুন সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মারে। তারা জনগণনের মঙ্গলের জন্য কাজ করে না।
সকালে শরীতপুরের জাজিরায় পদ্মসেতু রক্ষানাবেক্ষণে শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন করা হয়। এসময় গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, পদ্মসেতু নির্মাণের ফলে দক্ষিণাঞ্চলের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে। সেই সাথে জিডিপি দুই তৃতীয়াংশ বৃদ্ধি পাবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, কারো সাথে যুদ্ধ করতে চায় না বাংলাদেশ। তবে বহি:শত্রুর আক্রমণ থেকে দেশ রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে সবসময়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ৬ষ্ঠ প্লাস্টিকন আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালী যোগদিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করে না। তারা আগুন সন্ত্রাস নিয়ে রাজনীতি করে।
গ্যাস সিলিন্ডার ব্যাবহারের ক্ষেত্রে সর্তক থাকার পাশাপাশি দাহ্য পদার্থ সংরক্ষণ ও ব্যবহারকারীদের প্রশিক্ষণ দিতে হবে বলে জানান তিনি।
এছাড়া, শেখ হাসিনা বলেন, বার্ন ও পাস্টিক সার্জেরির সুবিধা সারাদেশে পৌঁছে দিতে কাজ করছে সরকার। মানুষের দৌড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চিকিৎসকদের আরো বেশি গবেষণার তাগিদ দেন প্রধানমন্ত্রী।























