পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : জামায়াত আমির
- আপডেট সময় : ০৭:২৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বলেন, বস্তাপচা রাজনীতির পরিবর্তনই আমাদের লক্ষ্য। কক্সবাজারে নির্বাচনী জনসভায় বক্তব্যকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান একথা বলেন। কক্সবাজার থেকে শাহরিয়ার জামান দীপের প্রতিবেদন।
সকাল থেকে মিছিল নিয়ে কক্সবাজারের বাহারছড়ার মুক্তিযোদ্ধা মাঠে আসতে শুরু করেন জামায়াতের নেতাকর্মীরা। স্লোগ্লানে-স্লোগ্লানে মুখরিত হয়ে উঠে আশেপাশের এলাকা। বেলা ১১ টার মধ্যেই পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।
দুপুর ১ টায় জনসভা মাঠে প্রবেশ করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
স্থানীয় নেতৃবৃন্দের বক্তৃতা শেষে বক্তব্য শুরু করেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, অপমানজনক বেকার ভাতা নয়, যুব সমাজকে সম্মানজনক কাজ দেয়ার উদ্যোগ নেয়া হবে। আগামী ১৩ তারিখ থেকে পাল্টে যাবে দেশ, উদয় হবে নতুন বাংলাদেশ।
জামায়াতের আমির আরও বলেন, বস্তাপঁচা রাজনীতি বন্ধ করতে হবে, যারা এ ধরনের রাজনীতি তাদেরকে লালকার্ড দেখাতে হবে।
নির্বাচনী জনসভায় দাঁড়িপাল্লা মার্কার পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষের ভোট চান ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।











