পঁচাত্তরের পর বাংলা ভাষার উৎকর্ষতা বাড়াতে কাজ করেনি কোন সরকার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
বাঙ্গালি জাতির আজ শোক ও গৌরবের দিন। ৭০ বছর আগে মাতৃভাষা রক্ষায় ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বাংলার দামাল ছেলেরা। সেই পথ ধরেই জাতি অর্জন করে স্বাধীনতা। দিনটি পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পায়। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের জনগণ। করোনার কারণে তাদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন সামরিক সচিবরা।
মহান একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ৭০ বছর আগের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার দাবিতে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে অকুতোভয় বীর সন্তানরা নেমে এসেছিলেন রাজপথে। বুকের তাজা রক্তে বসন্তের রাঙা ফুলের মতোই রাঙিয়ে দিয়েছিলেন ঢাকার রাজপথ।
একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাদের সামরিক সচিবরা।
পরে, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে থেকেও শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনী প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
বায়ান্নের ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহীদ মিনারের বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান ভিসি ড. মোহাম্মদ আখতারুজ্জামান।
এছাড়া মহান শহীদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।





















