নড়াইলে কলেজ শিক্ষককে হত্যার দায়ে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৬২১ বার পড়া হয়েছে
নড়াইলে কলেজ শিক্ষককে হত্যার দায়ে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলাটি করেন। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। গত ২৩ অক্টোবর রাতে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষকের জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ।গেলরাতে হত্যাকাণ্ডে সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য কেয়ারকেটার, বিপুল বিশ্বাস, বিধান রায় ও অরবিন্দু দাস এবং স্থানীয় এক ভ্যান চালক ও নিহতের আত্মীয় রনজিতকে আটক করে পুলিশ।



















