নেত্রকোণায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
নেত্রকোণার কেন্দুয়ায় হৃদয় মিয়া নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বালুচর দক্ষিণপাড়ায় বোন জামাইয়ের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাতের যেকোন সময় এই ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মারা যাওয়ার কারণ জানতে পারেনি পুলিশ। নিহত যুবক উপজেলার গড়াডোবা ইউনিয়নের পুবাইল গ্রামের বাসিন্দা। সে বোন জামাইয়ের সংগে ব্যবসায় যুক্ত ছিলেন।
















