নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবিতে হবিগঞ্জে অবস্থান কর্মসূচি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবিতে হবিগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম।
দুপুরে পিডিবি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে পৌর মেয়রসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন পৌর মেয়রসহ অন্যরা। এসময় বক্তারা বলেন, দেশের অন্যতম বিদ্যুৎ উৎপাদনকারী জেলা হলেও হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অত্যন্ত নাজুক। এ জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের গাফিলতিকে দায়ী করেন তারা। এসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের পাশাপাশি নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি করেন বক্তারা।



















