নিম্ন আয়ের মানুষদের আর্থিক সহযোগিতা না দিয়ে লকডাউন দেয়ায় তা কার্যকর হচ্ছে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
নিম্ন আয়ের মানুষদের পুনর্বাসন বা আর্থিক সহযোগিতা না দিয়ে লকডাউন দেয়ায় তা কার্যকর হচ্ছে না। এমনটই দাবি করলো বিএনপি।
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে যোগ দিয়ে এ দাবি করেন দলটির দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব নয়। রুপগঞ্জের অগ্নিকান্ডের ঘটনায় লোক দেখানো ব্যবস্থা না নিয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। ক্ষমতাসীন দলের লোকেরা দেশের মানুষের টাকা নানাভাবে লুটপাট করছে বলেও অভিযোগ বিএনপির এই নেতার। বিধিনিষেধ কার্যকরে দু:স্থ, দিনমজুর ও শ্রমিকদের আগামী তিনমাসের জন্য কমপক্ষে ১৫ হাজার টাকা দেয়ার দাবিও জানান সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
























