নিটল নিলয় গ্রুপের উদ্যোগে ‘বন্ধু সুরক্ষা’ নামে একটি মতবিনিময় সভা অনুষ্ঠীত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৬১১ বার পড়া হয়েছে
দেশের জনপ্রিয় আমদানীকারক প্রতিষ্ঠান নিটল নিলয় গ্রুপের উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে স্বাস্থ্য সুরক্ষার মধ্যে দিয়ে ব্যবসা পরিচালনা করার জন্য ‘বন্ধু সুরক্ষা’ নামে একটি মতবিনিময় সভা করেছে প্রতিষ্ঠানটি।
রাতে গাজীপুরের শহরের টেকনগ পাড়ায় সাগর সৈকত কনভেনশন হলে বন্ধু সুরক্ষা সভায় নিটল নিলয় গ্রুপের বিভিন্ন ডিলার, পরিবহন মালিক, শ্রমিকরা অংশ নেয়। সভায় নিটল নিলয় গ্রুপের বিক্রয় ও বিপনন বিভাগের প্রধান নিবার্হী মোহাম্মদ তানবীর শহীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাটা মটরসের সার্কের আঞ্চলিক ব্যবস্থাপক রুস্তম নাগপুরওয়ালা। এছাড়াও বক্তব্য রাখেন, টাটা মটরসের বাংলাদেশের পরিচালক মাধু প্রকাশ সিং, নিটল নিলয় গ্রুপের এরিয়া প্রেসিডেন্ট আনোয়ার হোসেন রানাসহ নিটল নিলয় গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।






















