০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে হেফাজতের নাশকতায় মামুনুল হকের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে : সিআইডি

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৭:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • / ১৬২৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জে হেফাজতের নাশকতার মামলায় মামুনুল হকের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। দুপুরে সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য জানান। এদিকে প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে ডিএমপি’র তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ জানান, রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক রাষ্ট্র ও সরকারকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ছিলো।

মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত বিভিন্ন এলাকায় হেফাজতের নাশকতার ২৩টি মামলার তদন্ত ভার পেয়েছে সিআইডি। এসব মামলায় নাশকতার ফরেনসিক ও প্রযুক্তিগত দিক আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও জানান সংস্থার প্রধান মাহবুবুর রহমান।

তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নাশকতার ঘটনায় মাওলানা মামুনুল হকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাইবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

মামুনুলকে প্রথমদিনের জিজ্ঞাসাবাদের বিষয়ে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে বিভিন্ন তথ্য জানান, ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ।

এদিকে, সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক করেছেন হেফাজতের শীর্ষ নেতারা। সম্প্রতি হেফাজতের সহিংসতা এবং পরবর্তী সময়ে পুলিশের গ্রেপ্তার অভিযান নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতারা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে হেফাজতের নাশকতায় মামুনুল হকের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে : সিআইডি

আপডেট সময় : ০৭:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১