নাটোরের সিংড়ায় জেলা যুবদলের উদ্যোগে তাল বীজ রোপন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৩১ বার পড়া হয়েছে
নাটোরের সিংড়ায় জেলা যুবদলের উদ্যোগে কয়েক’শ তাল বীজ রোপন করা হয়েছে।
বিকেলে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের জোড়াব্রিজ এলাকায় এ রোপন কর্মসূচী শুরু হয়। পরে, ১২টি ইউনিয়নের বিভিন্ন রাস্তার দুই পাশে সাড়ে তিন হাজার গাছ লাগানো হয়। বজ্রপাত নিরোধ তালগাছ রোপন কর্মসূচীতে ভিডিও কন্সারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের সব কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।






















