নাজিরপুর থেকে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
পিরোজপুরের নাজিরপুর থেকে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ২টার দিকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের দেউলবাড়ি গ্রামের সবজি চাষি মোহাম্মদ নুরুল ইসলাম বেপারির স্ত্রী মিনারা বেগম। গৃহবধূর মরদেহ সোমবার সন্ধ্যায় বাড়িসংলগ্ন সবজি বাগানের পাশের নালায় ভাসতে দেখে তার স্বজনরা উদ্ধার করে থানা পুলিশে খবর দেন ইউনিয়নের চেয়ারম্যান। ওই গৃহবধূর স্বামী জানান, সোমবার সকালে তিনি সবজির চারা বিক্রি করতে তার ছেলে এমরানকে নিয়ে পার্শ্ববর্তী শৈলদাহবাজারে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রীর মৃত্যুর খবর জানতে পারেন। নাজিরপুর থানার ওসি মোহাম্মদ আশ্রাফুজ্জামান জানান, নিহত ওই গৃহবধূর মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।























