নতুন করে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০২:১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । বলেছেন ,ক্ষমতায় যাওয়ার দিবাস্বপ্ন বিএনপির কোনদিন পূরণ হবে না। যারা গত ১ যুগে রাজপথে নিজেদের সক্ষমতা দেখাতে পারেনি, সামনের দিনেও তাদের কিছু করার ক্ষমতা নেই বলে দাবি করেছেন ওবায়দুল কাদের।
সকালে নিজ বাসভবনে সাম্প্রতিক রাজনীতি ও বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । বিএনপি সরকারের আমলে, সনাতন ধর্মাবলম্বীরা নানা হয়রানির শিকার হয়েছে,দাবি করে তিনি বলেন, বিএনপি আবার সেই পুরোনো রুপে ফিরে আসছে।
দোষারোপের রাজনীতির দুষ্টচক্রে বিএনপি আবর্তিত হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এসব থেকে বের হতে পারছে না দলটি।প্রেসক্লাবে সভা-সমাবেশ না করার সিদ্ধান্ত, একান্তভাবেই জাতীয় প্রেসক্লাবের, এ নিয়ে সরকারের সাথে ব্লেমগেমের সুযোগ নেই বলেও মন্তব্য করেন সরকারের এই মন্ত্রী।
























