নওগাঁর মান্দায় রাস্তার পাশের একটি ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় রাস্তার পাশের একটি ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে মরদেহটি উদ্ধার করে মান্দা থানা পুলিশ। নিহত বিনয় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কুড়কুচি গ্রামের বিরেন চন্দ্র দাসের ছেলে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


























