দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা না হলে সরকার পতনের আন্দোলনের ঘোষণা ইসলামী আন্দোলনের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা না হলে, সরকার পতনের আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি অবিলম্বে সংসদ ভেঙ্গে নতুন নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন। বিকেলে রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর রহমান পার্কে দলের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। ।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ করাসহ ১৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ।
দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি মাওলানা ফয়জুল করিম বলেন, দুর্ণীতির কারনেই সরকার বাজারদর নিয়ন্ত্রণ ব্যর্থ।
আর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, বর্তমান সরকার দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে।























