দ্রব্যমূল্য কমাতে সম্পূর্ণ ব্যর্থ সরকার: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৩:২৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির অনশন চলছে। এর আগে সকালে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হওয়া শুরু করেন।
অনশনে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরাতে না পারলে দেশের জনগণ স্বস্তি পাবে না। জনগণকে স্বস্তি দিতে ব্যর্থ সরকার। সম্পূর্ণ ব্যর্থ হয়েছে নিত্যপণ্যের দাম কমাতে। তিনি বলেন, কাল থেকে রোজা, কিন্তু সীমাহীন ব্যর্থতা আর সরকারের লোভের কারণে নিত্যপণ্যের দাম এখন আকাশচুম্বী। এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী সরকার। তাদের উপর জনগণের কোন আস্থা নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দলের অনেক নেতা-কর্মীকে আটক রাখা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়াকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে। এসময় সব রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তি দাবি করেন তিনি।























