দ্রবমূল্যের সীমাহীন উর্ধগতির মাধ্যমে আওয়ামী সরকার দেশে বিপর্যয় সৃষ্টি করছে: রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
দ্রবমূল্যের সীমাহীন উর্ধগতি, আইনের অপশাসন, গুম-খুন-বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে আওয়ামী সরকার দেশে বিপর্যয় সৃষ্টি করছে। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে প্রেস বিফিং এসব কথা বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা ও দুনীতির জন্য সরকারের পদত্যাগ করা উচিত। বাণিজ্যমন্ত্রীর বক্তব্যে দুর্নীতির পক্ষে জোরালো অবস্থান দেখা যাচ্ছে। এতে স্পষ্ট যে, সরকার দেশ পরিচালনা করে না। নির্লজ্জের মতো ক্ষমতা ধরে রেখেছে ক্ষমতাসীনরা। রিজভী বলেন, আওয়ামীলীগ সরকার দেশকে পেছনের দিকে টেনে নিয়ে গেছে। গেল ১২ বছরে দেশের মানুষকে আরও গরীব বানিয়েছে এই সরকার।দলীয়করণের মাধ্যমে প্রশাসনকে দলের অঙ্গ সংগঠনে পরিণত করেছে।





















