দৌলতদিয়া,কাঁঠালবাড়ী ও শিমুলিয়া ঘাটে তীব্র যানজট, ঢাকা মুখী মানুষের উপচে পড়া ভীড়
- আপডেট সময় : ১২:০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ১৬০৮ বার পড়া হয়েছে
দৌলতদিয়া,কাঁঠালবাড়ী ও শিমুলিয়া ঘাটে তীব্র যানজট, ঢাকা মুখী মানুষের উপচে পড়া ভীড়। রাস্তায় দীর্ঘ যানজট। পারের অপেক্ষায় কয়েক শতাধিক যানবাহন।
দৌলতদিয়া ঘাট থেকে ৭কিলোমিটার জুড়ে যানজট দেখা দিয়েছে। যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ১০ কিলোমিটার রাস্তা জুরে যানবাহন ফেরি পারা পারের অপেক্ষায় রয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করায় এ যানজট দেখা দিয়েছে। দৌলতদিয়া ঘাট এলাকায় তীব্র যানজট থাকলেও পাটুরিয়া ফেরি ঘাটে ভিন্ন চিত্র। বিআইডব্লিটিসি’র আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে।
পদ্মা নদীতে পানি কমলেও তীব্র স্রোতে কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সকাল থেকে রো-রো ও কেটাইপসহ ৭/৮টি ফেরি ধারন ক্ষমতার কম যানবাহন নিয়ে বিকল্প চ্যানেলের ভাটিতে পালেরচর হয়ে ফেরিগুলো ধারন ক্ষমতার চেয়ে কম যানবাহন নিয়ে কোন রকম চলছে। এ্যাম্বুলেন্সসহ জরুরী যানবাহন পারাপার করছে। এর ফলে কাঁঠালবাড়ী ঘাটে কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে।

















