দেশ থেকে এখনো জঙ্গিবাদের মূলোৎপাটন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
দেশ থেকে এখনো জঙ্গিবাদের মূলোৎপাটন হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ঘাতক দালাল নির্মূল কমিটির অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়ভাবে দেশের হাল ধরেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে দেশের মানুষ জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে। এতে আন্তর্জাতিকভাবে দেশের সুনাম বেড়েছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি সরকারের সব বাহিনী জঙ্গি দমনে তৎপর রয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন অভিযোগ করেন, সরকার রাষ্ট্রবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আবার আশ্রয়-প্রশ্রয়দাতাদের পুরস্কৃতও করছে।





















