দেশে নয়, দুর্ভিক্ষ বিএনপি নেতাদের মানসিকতায় : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
দেশে নয়, দুর্ভিক্ষ এখন বিএনপি নেতাদের মানসিকতায়। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করে সঠিক দায়িত্ব পালন করেছে পুলিশ। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি’র দৃষ্টিসীমা এখন ঘন কুয়াশায় আচ্ছন্ন। ঘরে বসে দেশে দুর্ভিক্ষের কল্পকাহিনি বানাচ্ছে তারা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, জন্মলগ্ন থেকেই এদেশে প্রতিহিংসার রাজনীতি করে আসছে বিএনপি।
সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি নেতা ইশরাক হোসেনকে আইন মেনেই গ্রেফতার করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন থাকার আহ্বান জানান, স্বরাষ্ট্রমন্ত্রী।























