দেশে এখন আর খাদ্য আমদানি করতে হয় না, বরং রপ্তানি করা সম্ভব : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
স্বয়ংসম্পূর্ণ হওয়ায় দেশে এখন আর খাদ্য আমদানি করতে হয় না। বরং রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গাজীপুরের কালিয়াকৈরে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলেই প্রধানমন্ত্রী এখন বিভিন্ন দেশে খাদ্য সহায়তা করে থাকেন। উৎপাদনের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় অবস্থানে। কৃষকলীগ কালিয়াকৈর উপজেলার সভাপতি আবুল কাশেমের সম্মেলনে সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, কৃষকলীগ গাজীপুর জেলা শাখার সভাপতি আতিকুর রহমান লিটনসহ আওয়ামী লীগ, কৃষক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





















